বাসস
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬ ২০:১৬ পিএম
অধ্যাপক বেগম দিলারা হাফিজ বামে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম-এর সহধর্মিণী এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সাবেক মহাপরিচালক অধ্যাপক দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মন্ত্রী শনিবার এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় মন্ত্রী বলেন, দিলারা হাফিজ ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ। দেশের শিক্ষা খাত প্রসারে তার অবদান অনস্বীকার্য। তার কর্মময় জীবন দেশের শিক্ষানুরাগীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
দিলারা হাফিজ (৭৮) এদিন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)।