প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬ ১০:৪২ এএম
আপডেট : ২৬ মার্চ ২০২৬ ১১:৩২ এএম
জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহিদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
আরো পড়ুন: জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা |
জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বৃহস্পতিবার সকাল প্রায় সোয়া ৬টার দিকে তিনি এ শ্রদ্ধা জানান।
এ সময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরাও তার সঙ্গে একযোগে শ্রদ্ধা নিবেদন করেন।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিনি জানান, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর প্রধান বিচারপতি এবং উভয় বিভাগের বিচারপতিরা একসঙ্গে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
পরে প্রধান বিচারপতি ও বিচারপতিরা মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন।