প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬ ১৬:২৩ পিএম
মো. এনায়েত করিম চৌধুরী। ফাইল ছবি
বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্ক ভিটা)-এর মহাব্যবস্থাপক (জিএম) পদে মো. এনায়েত করিম চৌধুরীকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে মঙ্গলবার এ কথা জানানো হয়।
মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, মো. এনায়েত করিম চৌধুরীকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি গ্রেড-৫ বেতন স্কেলে যোগদানের তারিখ হতে পরবর্তী এক বছরের জন্য মিল্ক ভিটার মহাব্যবস্থাপক পদে দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে , এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।