× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সব মাদ্রাসায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে কৃচ্ছ্রতা সাধনের নির্দেশ

বাসস

প্রকাশ : ২৪ মার্চ ২০২৬ ১৭:২৬ পিএম

আপডেট : ২৪ মার্চ ২০২৬ ১৭:২৭ পিএম

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। ছবি: বাসস

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। ছবি: বাসস

দেশের সব সরকারি ও বেসরকারি মাদ্রাসায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে কৃচ্ছ্রতা সাধনসহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সাম্প্রতিক এক নির্দেশনায় এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে বলা হয়েছে।

অধিদপ্তরের এক অফিস আদেশে মঙ্গলবার এ কথা জানানো হয়।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, সরকারি-বেসরকারি সব পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে কার্যকর উদ্যোগ নিতে হবে।

দাপ্তরিক কাজে শেয়ার্ড ট্রান্সপোর্ট ব্যবহার নিশ্চিত করা, অপ্রয়োজনীয় বৈদ্যুতিক বাতি জ্বালানো পরিহার ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখতে হবে।

এতে আরও জানানো হয়, সরকারি যানবাহনে এসির ব্যবহার সীমিত করতে হবে এবং সরকারি কার্যক্রমে অপ্রয়োজনীয় প্রটোকল পরিহার করতে হবে। এছাড়া, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোর আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে, এ বিষয়ে অবহিত করতে বলা হয়েছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে দেশের সকল সরকারি মাদ্রাসা, বিএমটিটিআই এবং সকল বেসরকারি মাদ্রাসার অধ্যক্ষ, সুপার ও এবতেদায়ী প্রধানদের এই নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে।

একই সঙ্গে সব জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদেরকে তাদের আওতাধীন মাদ্রাসাসমূহে এই নির্দেশনার অনুসরণ নিশ্চিত করতে বলা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা