× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বন্যার ঝুঁকি নেই উত্তর-পূর্বাঞ্চলে

বাসস

প্রকাশ : ২৩ মার্চ ২০২৬ ১৯:৩৭ পিএম

পানি ভবন। ছবি: বাসস

পানি ভবন। ছবি: বাসস

দেশের ৪৬টি পর্যবেক্ষণাধীন পানি সমতল স্টেশনের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৪৩টি স্টেশনের পানি কমেছে এবং ৩টি স্টেশনে পানি বৃদ্ধি পেয়েছে। দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার প্রধান নদীগুলোর পানি বর্তমানে প্রাক-মৌসুমী বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে সোমবার জানানো হয়, গত ২৪ ঘন্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকায় ও দেশের উজানে উল্লেখযোগ্য বৃষ্টিপাত দেখা যায়নি। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকায় আগামী তিনদিন হালকা থেকে মাঝারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উত্তর—পূর্বাঞ্চলের হাওর অববাহিকার সুরমা-কুশিয়ারা নদীসমূহের পানি সমতল আগামী দুইদিন হ্রাস পেতে পারে ও পরবর্তী একদিন স্থিতিশীল থাকতে পারে। 

এদিকে, ভুগাই-কংস নদীসমূহের পানি সমতল আগামী দু’দিন স্থিতিশীল থাকতে পারে ও পরবর্তী একদিনে কমতে পারে। ধনু-বাউলাই নদীসমূহের পানি সমতল আগামী তিনদিন স্থিতিশীল থাকতে পারে। সকল নদীসমূহ প্রাক-মৌসুমী বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে; এ সময় এ অঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা কম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা