প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬ ১৪:৫৪ পিএম
প্রতীকী ছবি
দেশে তীব্র জ্বালানি তেলের সংকট এবং পাম্পগুলোর নিরাপত্তাহীনতার কারণে যেকোনো সময় তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
সংগঠনটির ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে রবিবার রাতে এই উদ্বেগের কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সারা দেশের পেট্রোল পাম্পগুলোর অবস্থা খুবই করুণ, কারণ তারা অয়েল কোম্পনিগুলো থেকে প্রতিদিন যে তেল পাচ্ছে, তা দিয়ে বর্তমানে ক্রেতাদের চাহিদা পুরণ করা সম্ভব হচ্ছে না।
এখন বস্তবতাটা এমন যে দেশে যে কোটি কোটি মোটরসাইকেল ব্যবহারকারী আছেন, তারা তেল নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে ক্লান্ত, বিরক্ত হয়ে পড়ছেন।
একইসঙ্গে পেট্রোল পাম্পগুলো তেল দেওয়ার নজেলম্যানরাও বিরক্ত। তারা ক্রেতাদের সঙ্গে কথা কাটাকাটি, গণ্ডগোল করতে করতে আর পেরে উঠছে না। আসলে এভাবে বিরামহীন ডিউটি করার অভ্যাসও তাদের নেই। সব মিলিয়ে অবস্থা এখন এমনিই হয়ে পড়েছে, যেকোনো সময় সারা দেশের পেট্রোল পাম্পগুলো নিরাপত্তা এবং তেল সরবরাহ না পাওয়ায় বন্ধ হেয়ে যেতে পারে।
<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FBangladeshPetrolPumpOwnersAssociation%2Fposts%2Fpfbid08eutqwDjK6RZrQD17PvrFQJcMz6UyakhdrbhV1pj7VtgF4Rp6c8TwZ9R2x9Av4KCl&show_text=true&width=500" width="500" height="322" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe>
সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত সরবরাহ পরিস্থিতির উন্নয়ন এবং পাম্পগুলোতে নিরাপত্তা নিশ্চিত না করা হলে এই সংকট আরও গভীর হতে পারে। এর প্রভাব পড়তে পারে পরিবহন খাতসহ সামগ্রিক অর্থনীতিতে।