× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

মধ্যপ্রাচ্যের যুদ্ধের চাপেও অর্থনীতি স্থিতিশীল রাখার চেষ্টা করছে সরকার

বাসস

প্রকাশ : ২২ মার্চ ২০২৬ ২২:৫৯ পিএম

আপডেট : ২২ মার্চ ২০২৬ ২৩:০১ পিএম

চট্টগ্রাম নগরীর মেহেদিবাগের বাসভবনে রবিবার নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: বাসস

চট্টগ্রাম নগরীর মেহেদিবাগের বাসভবনে রবিবার নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: বাসস

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ ও বৈশ্বিক চাপের মধ্যেও সরকার দেশের অর্থনীতি স্থিতিশীল রাখতে কাজ করছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

চট্টগ্রাম নগরীর মেহেদিবাগে নিজ বাসভবনে রবিবার নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, "বর্তমান বৈশ্বিক পরিস্থিতি কঠিন হলেও সরকার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছে। ঈদযাত্রায় কোথাও জ্বালানির সংকট দেখা যায়নি এবং পরিবহন ভাড়াও বাড়েনি, যা সাধারণ মানুষের জন্য স্বস্তি বয়ে এনেছে"।

তিনি বলেন, "মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি ও সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হলেও বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের ব্যবস্থা নেওয়া হয়েছে। এ কারণে পরিবহন খাতে বড় ধরনের কোনো বিঘ্ন ঘটেনি”।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “এই যুদ্ধের প্রভাব আমাদের নিয়ন্ত্রণে নয়। তবে এর প্রভাব মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। জ্বালানি তেলের উৎস নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ”।

ভবিষ্যৎ পরিস্থিতি সম্পর্কে সতর্ক করে তিনি বলেন, "যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক চাপ আরও বাড়তে পারে, যার প্রভাব দেশের জনগণের ওপরও পড়বে”।

এ পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সংযমী ও সহযোগিতামূলক মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, "দেশের মানুষ মালিকানা ফিরে পাওয়ায় এবারের ঈদ উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হচ্ছে”।

গার্মেন্টস খাতে আগাম বেতন-ভাতা নিশ্চিত করায় শ্রমিক অসন্তোষও দেখা যায়নি, যা ইতিবাচক পরিবর্তন হিসেবে উল্লেখ করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, "সরকার জনগণের কল্যাণে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড ও ফারমার্স কার্ড চালু, কৃষকদের ঋণ মওকুফ এবং ধর্মীয় ব্যক্তিদের ভাতা প্রদান উল্লেখযোগ্য”।

সবশেষে তিনি চলমান বৈশ্বিক সংকট মোকাবিলায় দেশবাসীকে সংযম, সহানুভূতি ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা