রাজশাহী অফিস
প্রকাশ : ২২ মার্চ ২০২৬ ২২:৪১ পিএম
আপডেট : ২২ মার্চ ২০২৬ ২২:৪৩ পিএম
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল। ফাইল ছবি
রাজশাহীর মোহনপুরে মো. সাব্বির (২১) নামের এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুষ্কৃতিকারীরা।
উপজেলার বেড়াবাড়ী দিঘির মোড় এলাকায় রবিবার বিকালে এ ঘটনা ঘটে।
নিহত সাব্বির ওই এলাকার আলমগীরের ছেলে। মোহনপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোদাস্সের হোসেন খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
স্থানীয় ও নিহতের পরিবারের বরাতে তিনি আরও জানান, রবিবার বিকেলে বেড়াবাড়ী দিঘির মোড়ে সাব্বিরের ওপর অতর্কিত হামলা চালায় দুষ্কৃতিকারীরা। তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায় তারা। পরে স্বজনরা সাব্বিরকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।