× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কূটনীতিকদের সঙ্গে জামায়াত আমিরের ঈদ শুভেচ্ছা বিনিময়

ইউএনবি

প্রকাশ : ২১ মার্চ ২০২৬ ১৭:২৫ পিএম

ঢাকার মিন্টো রোডে নিজের সরকারি বাসভবনে শনিবার কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: ইউএনবি

ঢাকার মিন্টো রোডে নিজের সরকারি বাসভবনে শনিবার কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: ইউএনবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ঢাকার মিন্টো রোডে তার সরকারি বাসভবনে শনিবার বেলা ১১টার দিকে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনৈতিক মিশনের প্রধান এবং আন্তর্জাতিক সংস্থার পদস্থ কর্মকর্তারা অংশ নেন।

সাক্ষাৎকালে ডা. শফিকুর রহমান আগত অতিথিদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন এবং কুশলাদি বিনিময় করেন। এসময় উভয়পক্ষ পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব এবং সহযোগিতার সম্পর্ক আগামীতে আরও জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজনে কূটনীতিকদের সঙ্গে আমিরে জামায়াতকে বেশ হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত দেখা যায়। শুভেচ্ছা বিনিময় শেষে তিনি বাসভবন প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন এবং এর মাধ্যমে পরিবেশ সচেতনতার বার্তা প্রদান করেন।

এর আগে, সকালে রাজধানীর মিরপুরের ৬০ ফুট সড়ক-সংলগ্ন মনিপুর গার্লস হাই স্কুল মাঠে ঈদের নামাজ আদায় করেন শফিকুর রহমান।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা