× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাস্থ্যখাতের যেকোনো সমস্যা সমাধানে সরকার প্রস্তুত: স্বাস্থ্যমন্ত্রী

ইউএনবি

প্রকাশ : ২১ মার্চ ২০২৬ ১৬:৪৯ পিএম

ঈদুল ফিতরের নামাজ আদায়ের পর নরসিংদীর মনোহরদী উপজেলার পীরপুর ঈদগাহ ময়দানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। ছবি: ইউএনবি

ঈদুল ফিতরের নামাজ আদায়ের পর নরসিংদীর মনোহরদী উপজেলার পীরপুর ঈদগাহ ময়দানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। ছবি: ইউএনবি

স্বাস্থ্যখাতের যেকোনো সমস্যা সমাধানের জন্য সরকারের পূর্ণ প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। 

নরসিংদীর মনোহরদী উপজেলার পীরপুর ঈদগাহ ময়দানে শনিবার সকালে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “ইতোমধ্যে আমরা স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নানা ব্যবস্থা গ্রহণ করেছি, আরও করব। প্রতিটি মুহূর্তে আমরা জনসেবায় নিয়োজিত আছি। স্বাস্থ্যখাতের যেকোনো সমস্যা সমাধানের প্রস্তুতি এই সরকারের রয়েছে।

তিনি বলেন, “আপনাদের সবার সহযোগিতায় এবারের রমজানে কোনো দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায়নি। কোনো কষ্ট মানুষ অনুভব করেনি। আশা করি, দেশবাসীকে একটি শান্তিপূর্ণ ঈদ উপহার দিতে আমরা অনেকটা সফল হয়েছি। মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে”।

এর আগে সকাল ১০টায় পীরপুর ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন মন্ত্রী। নামাজে ইমামতি করেন মুফতি আবু বক্কর সিদ্দিকী।

নরসিংদীর বিভিন্ন ঈদগাহ মাঠে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সকাল থেকেই বিভিন্ন বয়সী মানুষ ঈদের নামাজ আদায় ও আনন্দ ভাগাভাগি করতে ঈদগাহ ময়দানে সমবেত হন।

জেলার সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় গাবতলী ঈদগাহ ময়দানে। এছাড়া নরসিংদী জেলা কালেক্টরেট ঈদগাহ মাঠেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

সদর উপজেলার চিনিশপুর ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। পলাশে ঈদের নামাজ আদায় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান এবং শিবপুরে ঈদের নামাজ আদায় করেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী।

জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত ঈদের জামাতে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা