বাসস
প্রকাশ : ২১ মার্চ ২০২৬ ১০:৩৮ এএম
বায়তুল মোকাররমে আদায় হচ্ছে ঈদের জামাত। ছবি: বাসস
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল থেকে ধারাবাহিকভাবে তিনটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৭টায় অনুষ্ঠিত প্রথম জামাতে ইমামতি করেন সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। এরপর সকাল সাড়ে ৮টায় দ্বিতীয় জামাতে ইমামতি করেন পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী এবং সকাল ৯টায় তৃতীয় জামাতে ইমামতি করেন মাওলানা মো. জাকির হোসেন, যিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের উপ-পরিচালক।
চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম ও সর্বশেষ জামাত বেলা পৌনে ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চতুর্থ জামাতে ইমামতি করবেন মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী এবং পঞ্চম জামাতে ইমামতি করবেন মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ। বিকল্প ইমাম হিসেবে প্রস্তুত রয়েছেন মাওলানা শহীদুল ইসলাম।
প্রতিটি জামাত শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এতে রমজানের রোজা ও ইবাদত কবুল হওয়ার প্রার্থনার পাশাপাশি মৃত আত্মীয়-স্বজনদের মাগফিরাত কামনা করা হয়।