প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ মার্চ ২০২৬ ০৭:৫৩ এএম
আপডেট : ২১ মার্চ ২০২৬ ০৮:১৭ এএম
বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল সাড়ে ৭টায়। ছবি: ভিডিও থেকে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রথম জামাত। সকাল ৭টায় শুরু হয় জামাত।
এদিন ভোর থেকেই মুসল্লিরা দলে দলে মসজিদ প্রাঙ্গণে জড়ো হন। নামাজে ইমামতি করেন মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান।
নামাজের আগে তিনি সংক্ষিপ্ত বয়ানে ঈদের তাৎপর্য তুলে ধরে ত্যাগ, সংযম ও মানবতার শিক্ষা অনুসরণের আহ্বান জানান। পরে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ সূত্রে জানা গেছে, জাতীয় মসজিদে এবার মোট পাঁচটি ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। প্রথম জামাত শেষে আরও চারটি জামাত পর্যায়ক্রমে সকাল ৮টা, ৯টা, ১০টা ও বেলা পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে।