× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগির আহ্বান প্রধানমন্ত্রীর

বাসস

প্রকাশ : ২০ মার্চ ২০২৬ ১৮:৫১ পিএম

শুক্রবার সন্ধ্যায় টেলিভিশনে প্রচারিত বার্তায় সবাইকে ঈদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : বিটিভি

শুক্রবার সন্ধ্যায় টেলিভিশনে প্রচারিত বার্তায় সবাইকে ঈদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : বিটিভি

ঈদুল ফিতরের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার সন্ধ্যায়  রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রচারিত এক টেলিভিশন বার্তায় তিনি এ আহ্বান জানান। 

প্রধানমন্ত্রী বলেন, “আসুন আমরা রমজানের আদর্শে অনুপ্রাণিত হই এবং একে অপরের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিই”।

তিনি বলেন, “এক মাসের সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য বিশ্বজনীন ঐক্য, সংহতি, সহমর্মিতা ও অনাবিল আনন্দের বার্তা নিয়ে আসে”।

প্রধানমন্ত্রী আরও বলেন, “ঈদের আনন্দ যেন দেশের প্রতিটি ঘর, প্রতিটি পরিবার এবং প্রতিটি মানুষের কাছে পৌঁছে যায়”।

ঈদুল ফিতর উপলক্ষে তিনি দেশের জনগণকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বাংলাদেশসহ বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা