বিবিসি বাংলা
প্রকাশ : ২০ মার্চ ২০২৬ ১৭:০৫ পিএম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ছবি: বাসস
মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে এ পর্যন্ত পাঁচ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
সংবাদমাধ্যমকে শুক্রবার তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, “যুদ্ধাবস্থায় বাংলাদেশি নাগরিকদের সুরক্ষা সরকারের অগ্রাধিকার।
“যারা ইরানে থাকতে চাচ্ছে তারা যাতে সুরক্ষিত থাকতে পারে, সে ব্যবস্থা আমরা এবং যারা আসতে চাচ্ছে তাদেরকে নিয়ে আসার ব্যবস্থাটাও করার আমরা চেষ্টা করছি” বলেন তিনি।
শামা ওবায়েদ জানান, ইরান থেকে আজারবাইজান হয়ে কিছু বাংলাদেশিকে দেশে ফেরানো হচ্ছে। বাংলাদেশ কূটনীতি ও সংলাপের মাধ্যমে যুদ্ধাবস্থার অবসান প্রত্যাশা করে।