× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে কৃষক আহত

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ২০ মার্চ ২০২৬ ০৯:৪৯ এএম

বিএসএফ ছোড়া ছররা গুলিতে আহত হন বাংলাদেশি কৃষক আজাদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ।

বিএসএফ ছোড়া ছররা গুলিতে আহত হন বাংলাদেশি কৃষক আজাদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ।

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া ছররা গুলিতে আজাদ (৩৮) নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন।

সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যার আগে এ ঘটনা ঘটে। আহত আজাদ ওই গ্রামের বাসিন্দা বদরউদ্দিনের ছেলে এবং পেশায় কৃষক।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গুলিবিদ্ধ হওয়ার পর তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয় এবং  রাতেই তাকে সেখানে ভর্তি করা হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক ডা. এহসানুল হক তন্ময় জানান, তার হাত ও পিঠে অসংখ্য ক্ষত রয়েছে, যা প্রাথমিকভাবে ছররা গুলির আঘাত বলে ধারণা করা হচ্ছে। তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত আছেন।

আহত আজাদ জানান, তিনি নিজের আমবাগান দেখতে সীমান্ত এলাকায় গিয়েছিলেন। সেখানে কয়েকজন লোককে দৌড়ে পালাতে দেখেন তিনি। এরপর বাগানর থেকে ফেরার পথে হঠাৎ বিএসএফ সদস্যরা গুলি চালায়। এতে তিনি আহত হন।

উন্নত চিকিৎসার প্রয়োজনে আহত কৃষক আজাদকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

তার ধারণা, অন্যদের ধাওয়া করতে গিয়ে ভুলবশত তাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে।

এদিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি যাচাই-বাছাই করা হচ্ছে এবং পরবর্তীতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

সূত্র জানিয়েছে, কিছু ব্যক্তি সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে মাদক আনার চেষ্টা করছিল। এ সময় বিএসএফ সদস্যরা ছররা গুলি ছোড়ে, এতে একজন আহত হন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, সীমান্তে গুলিতে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে এবং তিনি বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা