প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬ ২২:৪৪ পিএম
বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার কোথাও ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল শুক্রবার রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ২১ মার্চ শনিবার সারাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।