× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তুরাগে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে নারীর মৃত্যু

মেডিক্যাল প্রতিবেদক

প্রকাশ : ১৯ মার্চ ২০২৬ ১৫:৫৪ পিএম

ঢাকার তুরাগে ছিনতাইকারীর ব্যাগ টানার ঘটনায় চলন্ত রিকশা থেকে পড়ে মুক্তা আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার তুরাগে ছিনতাইকারীর ব্যাগ টানার ঘটনায় চলন্ত রিকশা থেকে পড়ে মুক্তা আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার তুরাগে ছিনতাইকারীর ব্যাগ টানার ঘটনায় চলন্ত রিকশা থেকে পড়ে মুক্তা আক্তার (২১) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

তুরাগ মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার দুপুর পৌনে দুইটার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী লিমন হোসেন জানান, সকাল সাড়ে নয়টার দিকে বাজার করে অটোরিকশায় বাসায় ফিরছিলেন মুক্তা। পথে তুরাগের মেট্রোরেল সংলগ্ন এলাকায় ছিনতাইকারীরা তার ভ্যানিটি ব্যাগ ধরে টান দেয়। এতে তিনি রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাংলাদেশ মেডিক্যালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকেও উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুক্তা আক্তারের গ্রামের বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ফরহাদপুর গ্রামে। তিনি আব্দুল জলিলের মেয়ে। বর্তমানে স্বামীর সঙ্গে ঢাকার দক্ষিণখান থানার হায়দ্রাবাদ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা