প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬ ২১:৪৮ পিএম
রংধনু গ্রুপের প্রকল্প এলাকায় ঈদকে সামনে রেখে এ শাড়ি বিতরণ করা হয় বুধবার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বুধবার দুপুর। ময়মনসিংহের ভালুকার উথুরা ইউনিয়নে জড়ো হতে থাকেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শেষ হয় তাদের প্রতীক্ষা। কাঙ্ক্ষিত ঈদবস্ত্র পেয়ে চোখে-মুখে হাসি নিয়ে বাড়ি ফেরেন এসব মানুষ। উপজেলার এক হাজার পরিবারে সে আনন্দের উপলক্ষ করে দিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী রংধনু গ্রুপ। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলামের পক্ষ থেকে ঈদবস্ত্র তুলে দেন স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
রংধনু গ্রুপের প্রকল্প এলাকায় ঈদকে সামনে রেখে এ শাড়ি বিতরণ করা হয়। ঈদের কয়েক দিন আগে এমন উপহার পেয়ে খুশির জোয়ার দেখা যায় উথুরার বাসিন্দাদের মধ্যে। ঈদসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবর রহমান মজু, সদস্য আসাদুজ্জামান ছায়িদ তালুকদার, অ্যাডভোকেট শহিদুল্লাহ কায়ছার, রংধনু গ্রুপের প্রতিনিধি আবদুল হালিমসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
ঈদের আগে রংধনু গ্রুপের চেয়ারম্যানের পক্ষ থেকে দেওয়া এ উপহার পরিবারগুলোতে অন্য রকম আনন্দের উপলক্ষ তৈরি করে। উপহার পাওয়া লোকজন প্রশংসা করেন এ মহতী উদ্যোগের। এ ধরনের আয়োজনের জন্য তারা ধন্যবাদ জানান রংধনু গ্রুপ ও আয়োজকদের।
ঈদবস্ত্র বিতরণ নিয়ে ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবর রহমান মজু বলেন, “রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম সাহেবের অর্থায়নে উথুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সাধারণ অসহায় ও দরিদ্র মহিলাদের মাঝে যে শাড়ি বিতরণ করা হয়েছে। এই উথুরাবাসী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের দলের মাননীয় সংসদ সদস্য ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেবের পক্ষ থেকে উথুরা ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে উনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই।
“এই এলাকার অসহায় মানুষ উনার কাছ থেকে ঈদের আগে সহযোগিতা পেয়েছে। সেই জন্য উনাকে আবারও উথুরা ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই”।