× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু: মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

বাসস

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬ ২১:১৯ পিএম

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লোগো। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লোগো। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

ইরান-ইসরাইল সংঘাতের জেরে সৌদি আরবে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সেইসঙ্গে শোকবার্তায় গভীর শোক জানিয়েছেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক এবং সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া।

এক শোকবার্তায় বুধবার তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা দোয়া করেন, মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং পরিবারকে এই কঠিন শোক সহ্য করার শক্তি দেন।

শোকবার্তায় উল্লেখ করা হয়, সৌদি আরবের আলখারজ এলাকায় গত ৮ মার্চ ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে গুরুতরভাবে দগ্ধ হন মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে যাওয়ায় তিনি গুরুতর আহত অবস্থায় রিয়াদের কিং সাউদ মেডিকেল সিটির বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে গতকাল ১৭ মার্চ রাত ১১ টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

মরহুমের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামে। তার পিতার নাম শহিদুল ইসলাম। 

শোকবার্তায় মন্ত্রী বলেন, সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাস এবং শ্রম কল্যাণ উইংয়ের কর্মকর্তারা দুর্ঘটনার সংবাদ শোনার পর থেকেই তাদের পাশে থেকে সার্বক্ষণিক প্রয়োজনীয় সহযোগিতা করছেন। 

তিনি আরো বলেন, নিহতদের পরিবারকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকারি বিধি অনুযায়ী আর্থিক সহায়তা প্রদান করা হবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা