× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মধ্যপ্রাচ্যে যুদ্ধ

ঈদেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ

বাসস

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬ ১৯:৫১ পিএম

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে ঈদের ছুটির মধ্যেও নিয়ন্ত্রণ কক্ষ চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের জারি করা এক অফিস আদেশের বরাতে বার্তা সংস্থা বাসস বুধবার এ তথ্য জানিয়েছে। 

অফিস আদেশে বলা হয়, ১০ মার্চ থেকে স্থাপিত এই নিয়ন্ত্রণ কক্ষ আগামী ২৪ মার্চ পর্যন্ত টানা ২৪ ঘণ্টা, সপ্তাহের সাতদিন কার্যক্রম চালাবে। সংকটময় পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তা দিতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, নিয়ন্ত্রণ কক্ষটি ঢাকার ইস্কাটনে অবস্থিত প্রবাসী কল্যাণ ভবনের লিফট-৭ এ স্থাপন করা হয়েছে। এখানে তিন শিফটে মোট ২০ জন কর্মকর্তা ও ২৪ জন কর্মচারী পালাক্রমে দায়িত্ব পালন করবেন, যাতে সার্বক্ষণিক সেবা নিশ্চিত করা যায়।

প্রবাসীদের জন্য নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগের জন্য টোল-ফ্রি হটলাইন চালু রয়েছে। দেশের ভেতর থেকে ১৬১৩৫ নম্বরে এবং বিদেশ থেকে +৮৮০৯৬১০১০২০৩০ নম্বরে যোগাযোগ করা যাবে।

নিয়ন্ত্রণ কক্ষের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন ওয়েজ আর্নারস কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। এছাড়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মসংস্থান-১ শাখার উপসচিব মো. হেদায়েতুল ইসলাম মন্ডল।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়েছে, নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন এবং প্রয়োজন অনুযায়ী বিদেশে অবস্থিত শ্রমকল্যাণ উইংগুলোর সঙ্গে সমন্বয় করবেন। পাশাপাশি নির্ধারিত ছক অনুযায়ী তথ্য সংগ্রহ করে নিয়মিতভাবে ফোকাল পয়েন্ট কর্মকর্তার কাছে প্রতিবেদন জমা দেবেন।

মধ্যপ্রাচ্যে উদ্ভূত যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসীদের সহায়তা জোরদার করতে সরকার এই নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে, যাতে জরুরি প্রয়োজন, তথ্য সহায়তা এবং সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া যায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা