× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিখোঁজ ২, অন্তঃসত্ত্বা নারীসহ আহত ২

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬ ১৯:১৩ পিএম

আপডেট : ১৮ মার্চ ২০২৬ ২১:১২ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

ঢাকার সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় পানিতে ডুবে নিখোঁজ রয়েছেন আরও দুজন। জীবিত উদ্ধার করা হয়েছে একজনকে।

বুধবার বিকেল সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

আহতদের মধ্যে রেশমা আক্তার (২০) নামে এক অন্তঃসত্ত্বা নারী রয়েছেন, যার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, টার্মিনালে অবস্থান করা একটি লঞ্চে তখন যাত্রী তোলা হচ্ছিল। এ সময় পেছন দিক থেকে আরেকটি লঞ্চ এসে ধাক্কা দিলে দুই লঞ্চের মাঝখানে পড়ে গুরুতর আহত হন দুজন যাত্রী। সংঘর্ষের পরপরই দুজন পানিতে পড়ে নিখোঁজ হন।

খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করার পর ফায়ার সার্ভিসের নিজস্ব অ্যাম্বুলেন্সে করে আহত দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মিডফোর্ড শাখায় পাঠানো হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে অন্তঃসত্ত্বা রেশমা আক্তারের শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানা গেছে। তিনি বরিশালের শশীপুর এলাকার বাসিন্দা।

এদিকে দুর্ঘটনার পরপরই এলাকায় দুজন নিহতের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এ বিষয়ে সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা প্রতিদিনের বাংলাদেশকে জানান, সংঘর্ষের ঘটনায় দুজন নিখোঁজ রয়েছেন এবং দুজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

সদরঘাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কাজী সজীব আহমেদ বলেন, “আহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা হওয়ায় তার অবস্থা বিবেচনায় দ্রুত উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়। ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং তারা বর্তমানে চিকিৎসাধীন আছেন।

পুলিশ কর্মকর্তারা জানান, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। লঞ্চ দুটির চালক বা সংশ্লিষ্টদের কোনো অবহেলা বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় নিখোঁজ দুই ব্যক্তিকে উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা