× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী-যুক্তরাজ্যের প্রতিমন্ত্রীর বৈঠক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ মার্চ ২০২৬ ২২:১৩ পিএম

ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী-যুক্তরাজ্যের প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী-যুক্তরাজ্যের প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত গ্লোবাল ফ্রড রেসপন্স সামিটের দ্বিতীয় দিনে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী লর্ড হ্যানস।

স্থানীয় সময় মঙ্গলবার বিকালে ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টারের এমওই৩ কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক নিরাপত্তা, কৌশলগত সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়।

বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী লর্ড হ্যানসনকে স্বাগত জানিয়ে বাংলাদেশ-যুক্তরাজ্যের ঐতিহাসিক সম্পর্ক ও অংশীদারিত্বের প্রশংসা করেন। তিনি প্রতিরক্ষা, সন্ত্রাসবাদ দমন এবং সামুদ্রিক নিরাপত্তা খাতে বিদ্যমান সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় দুই দেশের কৌশলগত সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার বিষয়ে উভয় পক্ষই একমত পোষণ করেন।

২০২৬ সালের জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে বাংলাদেশের স্থিতিশীলতা বজায় রাখা এবং গণতান্ত্রিক সংস্কার প্রক্রিয়ায় যুক্তরাজ্যের সমর্থনের জন্য ধন্যবাদ জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি নিরাপত্তা খাতের সংস্কার, অভিবাসন ব্যবস্থাপনা এবং অপরাধ বিচার ব্যবস্থায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।

বৈঠকে বাংলাদেশ পুলিশের সংস্কার ও আধুনিকায়ন বিশেষভাবে গুরুত্ব পায়। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যের কারিগরি সহায়তা, প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা বিনিময়ের ওপর জোর দেন।

তিনি বলেন, “জনবান্ধব, দক্ষ ও জবাবদিহিমূলক পুলিশ বাহিনী গড়ে তুলতে যুক্তরাজ্যের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ”।

এছাড়া রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। মন্ত্রী রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখার জন্য যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন।

জবাবে লর্ড হ্যানসন বাংলাদেশের নিরাপত্তা খাতের সংস্কার উদ্যোগ এবং আঞ্চলিক স্থিতিশীলতায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন। তিনি সংশ্লিষ্ট খাতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

বৈঠকে ভিয়েনায় নিযুক্ত বাংলাদেশ ও যুক্তরাজ্যের কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা