× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত হবে

বাসস

প্রকাশ : ১৭ মার্চ ২০২৬ ১৯:৪৩ পিএম

জাতীয় সংসদ ভবস। ছবি: বাসস

জাতীয় সংসদ ভবস। ছবি: বাসস

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল ৮টায় পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদ সচিবালয় থেকে মঙ্গলবার জানানো হয়েছে, ঈদ-উল-ফিতরের দিন সকাল ৮টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।

ঈদের জামাতে সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ অংশগ্রহণ করবেন।

এ বছর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মহিলাদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা করা হয়েছে।

সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত হয়ে জামাতে শরিক হওয়ার জন্য সংসদ সচিবালয়ের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

পবিত্র ঈদের জামাতে অংশগ্রহণকারী সকল মুসল্লিকে ওজুসহ নামাজের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে আসার জন্য সংসদ সচিবালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

এছাড়া নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে নামাজের জায়নামাজ, মোবাইল ফোন এবং প্রয়োজনে ছাতা ব্যতীত অন্য কোনো ব্যাগ বা বস্তু সাথে না আনার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা