বিবিসি বাংলা
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬ ১৬:১০ পিএম
মেট্রোরেল। প্রতিকী ছবি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশজুড়ে শুরু হয়েছে টানা সাত দিনের ছুটি। এই ছুটিতে মেট্রোরেল চলাচলের সময়সূচি ঘোষণা করেছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। প্রতিষ্ঠানটি জানিয়েছে, টানা ছুটির মাঝে শুধুমাত্র ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।
ডিএমটিসিএল-এর পক্ষ থেকে জানানো হয়, ঈদের দিন বাদে বাকি দিনগুলোতে পূর্বনির্ধারিত নিয়মিত সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল করবে। যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১শে মার্চ বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।