× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দিনাজপুরে নানা-নানির কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ মার্চ ২০২৬ ২০:৪৭ পিএম

সোমবার পারিবারিক কবরস্থানে গিয়ে দোয়া ও মোনাজাত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিডিও থেকে

সোমবার পারিবারিক কবরস্থানে গিয়ে দোয়া ও মোনাজাত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিডিও থেকে

দিনাজপুরে নানা-নানির কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জেলার কাহারোল উপজেলার সাহাপাড়া এলাকায় সোমবার পারিবারিক কবরস্থানে গিয়ে দোয়া ও মোনাজাত করেন তিনি।

এ সময় তিনি তার নানি বেগম তৈয়বা মজুমদার, নানা ইস্কান্দার মজুমদার এবং বেগম খালেদা জিয়ার খালাতো বোন মীমের কবর জিয়ারত করেন। কবরস্থানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে দোয়া করেন তিনি।

এর আগে কাহারোল উপজেলার সাহাপাড়া এলাকায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন এবং খালের পাড়ে গাছের চারা রোপণ করেন তারেক রহমান। পরে সেখানে আয়োজিত এক সমাবেশেও অংশ নেন তিনি। জানা গেছে, প্রায় ২৩ বছর পর দিনাজপুর শহরে এলেন তিনি।

জিয়ারতের সময় স্থানীয় বিএনপির নেতাকর্মী ও প্রশাসনের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি শুরু হয়েছে। এর অংশ হিসেবে সোমবার দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়া এলাকায় খাল খননের মাধ্যমে একযোগে দেশের ৫৪টি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা