× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদ্যুৎ সাশ্রয়ে শপিং মল ও বিপণিবিতানে নতুন নির্দেশনা

বাসস

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬ ২০:৩১ পিএম

বিদ্যুৎ সাশ্রয়। প্রতিকী ছবি

বিদ্যুৎ সাশ্রয়। প্রতিকী ছবি

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সকল শপিং মল ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য নতুন কিছু নির্দেশনা জারি করা হয়েছে। 

বিদ্যুৎ বিভাগে আয়োজিত এক সভায় শনিবার এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ দোকান মালিক সমিতি, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি, ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতি, এফবিসিসিআই এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী— সকল বিপণিবিতান ও ব্যবসায়ী স্থাপনার বাইরের আলোকসজ্জা বন্ধ রাখতে হবে; বিপণিবিতান ও ব্যবসায়ী স্থাপনায় ব্যবহৃত শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখতে হবে এবং বিপণিবিতান ও ব্যবসায়ী স্থাপনার সাইনবোর্ডের আলো দোকান বন্ধ করার সঙ্গে সঙ্গে বন্ধ করতে হবে।

সভায় জানানো হয়, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে এসব সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনগুলোর নেতৃবৃন্দ প্রয়োজনীয় প্রচার ও ব্যবস্থা গ্রহণ করবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা