× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬ ১৬:৩৮ পিএম

আপডেট : ১৫ মার্চ ২০২৬ ১৭:২৮ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ২৯শে মার্চ বিকাল ৩টা পর্যন্ত মুলতুবি করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকের পর রবিবার সকাল এগারোটায় মুলতবি করা হয়। অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান উপস্থিত ছিলেন।

এর আগে গত বৃহস্পতিবার এই ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন বসে। পরে রবিবার পর্যন্ত মুলতবি করা হয়েছিল।

শনিবার জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়, প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।

সেদিন জামায়াত-এনসিপিসহ বিরোধীদলগুলোর ওয়াকআউটের মুখে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেন।

এখন সংসদের এই অধিবেশেনের পরবর্তী কার্যদিবসগুলোতে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা হবে।

সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা অনুষ্ঠিত হবে। এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৮টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৪৬০টিসহ মোট ৪৬৮টি প্রশ্ন জমা পড়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা