× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘গ্লোবাল ফ্রড রেসপন্স’ সামিটে অংশ নিতে ভিয়েনা যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬ ১৫:৪১ পিএম

আপডেট : ১৫ মার্চ ২০২৬ ১৬:৪৫ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

দুই দিনব্যাপী ‘গ্লোবাল ফ্রড রেসপন্স সামিট ২০২৬’-এ অংশ নিতে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোম ও মঙ্গলবার অনুষ্ঠেয় এ সম্মেলন সামনে রেখে রবিবার বিকালে ভিয়েনার উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি।

জানা গেছে, মন্ত্রী আজ বিকাল ৪টা ৫০ মিনিটে ইথিওপিয়ান এয়ারলাইন্স–এর ইটি–৬৭৯ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। সামিট শেষে আগামী ২০ মার্চ ভোর ৫টা ৩৫ মিনিটে তার্কিশ এয়ারলাইন্স–এর টিকে–৭১২ ফ্লাইটে ঢাকায় ফিরবেন তিনি।

জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর এবং আন্তর্জাতিক পুলিশ সংস্থা (ইন্টারপোল)–এর যৌথ আয়োজনে আগামী ১৬ ও ১৭ মার্চ ভিয়েনায় এই সামিট অনুষ্ঠিত হবে।

ভিয়েনা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সামিটের উদ্বোধনী ও পূর্ণাঙ্গ অধিবেশনের পাশাপাশি তিনি ‘গ্লোবাল ফ্রড রেসপন্স মেকানিজম’ শীর্ষক উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠক এবং ‘প্রতারণা দমনে জাতীয় অঙ্গীকার’ শীর্ষক বিশেষ অধিবেশনে প্যানেলিস্ট হিসেবে অংশ নেবেন।

এছাড়া সম্মেলনের ফাঁকে তিনি জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তরের নির্বাহী পরিচালক জন ব্র্যান্ডোলিনো এবং যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী লর্ড হ্যানসন–এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা