× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জ্বালানি তেল বিক্রির ক্ষেত্রে সব বিধিনিষেধ প্রত্যাহার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬ ১৪:০৬ পিএম

আপডেট : ১৫ মার্চ ২০২৬ ১৪:৩৮ পিএম

জ্বালানি তেল বিক্রিতে চালু থাকা রেশনিংসহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

জ্বালানি তেল বিক্রিতে চালু থাকা রেশনিংসহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

জ্বালানি তেল বিক্রিতে চালু থাকা রেশনিংসহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে রবিবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে ইরান–ইসরায়েল যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহে বিঘ্ন সৃষ্টি হওয়ায় সম্ভাব্য সংকট মোকাবিলায় সরকার কিছু সাময়িক ব্যবস্থা গ্রহণ করেছিল।

তবে এরই মধ্যে আমদানিকৃত কয়েকটি তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। ফলে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জনগণের ঈদযাত্রা নির্বিঘ্ন করা এবং বোরো মৌসুমে কৃষকদের প্রয়োজনীয়তা বিবেচনায় জ্বালানি তেল বিতরণে রেশনিংসহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আজ থেকেই দেশের সব বিতরণ কেন্দ্র থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ অব্যাহত থাকবে।

এর আগে ৬ মার্চ তেল বিক্রিতে রেশনিং চালু হলে মোটরসাইকেল ২ লিটার, গাড়ি ও বাস ২০–২২০ লিটার সীমা বেঁধে দেওয়া হয়। পরবর্তীতে মোটরসাইকেলের সীমা ৫ লিটার এবং রেশনিংয়ের হার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা