× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৮ বিভাগে বৃষ্টির আভাস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬ ০৯:৫৮ এএম

আপডেট : ১৫ মার্চ ২০২৬ ১০:২৪ এএম

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থানরত লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে আগামী কয়েক দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ছবি: বাসস

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থানরত লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে আগামী কয়েক দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ছবি: বাসস

দেশের ৮ বিভাগে আজও (রবিবার) বৃষ্টির আভাস দেওয়া হয়েছে। এ ছাড়া শুক্রবার রাতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি, ঝড়ো হাওয়া ও বজ্রপাত হওয়ার পর গতকাল শনিবার সারাদিন ঢাকায় আবহাওয়া ঠান্ডা ছিল। গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আকাশে হালকা মেঘ জমেছিল। এতে রোজাদার ও পথচারীদের মধ্যে স্বস্তি বিরাজ করে। তা ছাড়া ঢাকা, নেত্রকোণা, সিলেট ও মৌলভীবাজারে বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থানরত লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে আগামী কয়েক দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কোথাও কোথাও দমকা হাওয়া বয়ে যেতে পারে বলেও আশঙ্কা করা হয়েছে।

এদিকে শনিবার সন্ধ্যা ৬ থেকে পরবর্তী আগামী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ (রবিবার) ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সোম ও মঙ্গলবার দেশের সব বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে; তবে পঞ্চম দিনে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা