× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদকের সঙ্গে জড়িত কেউ পুলিশে থাকতে পারবে না: আইজিপি

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ১৪ মার্চ ২০২৬ ১৯:৪৩ পিএম

আপডেট : ১৪ মার্চ ২০২৬ ১৯:৪৫ পিএম

গাজীপুর পুলিশ লাইনে শনিবার বিকালে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুর পুলিশ লাইনে শনিবার বিকালে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পুলিশ বাহিনীর কেউ মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকলে তাকে বাহিনীতে রাখা হবে না বলে সতর্কবার্তা দিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

তিনি বলেন, পুলিশে থাকা দুর্নীতিগ্রস্ত ও আইন অমান্যকারী সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুর পুলিশ লাইনে শনিবার বিকালে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, পুলিশের কিছু সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তিনি ব্যক্তিগতভাবে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময়ও এ ধরনের ঘটনা লক্ষ্য করেছেন বলে উল্লেখ করেন।

তিনি বলেন, পুলিশে যারা এ সব অবৈধ কাজে জড়িত এবং আইন মানে না, তাদের এই বাহিনীতে থাকার সুযোগ নেই। আমরা এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।

ওসিদের একচ্ছত্র আধিপত্য চলবে না

আইজিপি আরও বলেন, অতীতে অনেক সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) এলাকায় একচ্ছত্র ক্ষমতার অধিকারী হিসেবে দেখা হতো, যা এখন আর চলবে না। পুলিশ সদস্যদের জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করতে হবে।

থানায় সেবা নিতে আসা মানুষ যেন সন্তুষ্ট হয়ে ফিরে যেতে পারেন, তা নিশ্চিত করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

অবৈধভাবে অর্থ নেওয়ার প্রবণতা

আইজিপি অতীতের দুর্নীতির প্রসঙ্গ তুলে বলেন, অভিযোগকারী ও বিবাদী উভয় পক্ষ থেকেই অবৈধভাবে অর্থ নেওয়ার প্রবণতা ছিল। এসব অনৈতিক কর্মকাণ্ডের কারণে অনেকেই দেশ ছাড়তে বাধ্য হয়েছে।

এরপর তিনি তিনি সতর্ক বলেন, সেই ইতিহাস থেকে পুলিশ বাহিনীকে শিক্ষা নিতে হবে, অন্যথায় জড়িতদের শাস্তির মুখোমুখি হতে হবে।

তিনি বলেন, গাজীপুর ও চট্টগ্রাম দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা না গেলে অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হবে।

গাজীপুরে প্রায় ২০টি বস্তিতে মাদকের বিস্তার রয়েছে উল্লেখ করে আইজিপি বলেন, মাদক তরুণ সমাজকে ধ্বংস করছে এবং ভবিষ্যৎ নেতৃত্বকে হুমকির মুখে ফেলছে।





শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা