× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৪ মার্চ ২০২৬ ১২:৩৮ পিএম

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনিবার সকালে আকস্মিক পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন চিকিৎসাসেবার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।  ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনিবার সকালে আকস্মিক পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন চিকিৎসাসেবার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

হাসপাতালটিতে এসে তিনি শনিবার সকালে তিনি চিকিৎসাসেবার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং সেখানে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান ও সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় তিনি উপস্থিত চিকিৎসক ও সংশ্লিষ্টদের রোগীদের প্রতি আরও আন্তরিক ও দায়িত্বশীল হয়ে সেবা দেওয়ার নির্দেশনা দেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, পরিদর্শনের সময় কর্তব্যরত ৩০ জন চিকিৎসকের মধ্যে ২৬ জন উপস্থিত ছিলেন এবং ৪ জন অনুপস্থিত ছিলেন।

পরে অনুপস্থিত চিকিৎসকদের মধ্যে দু’জন নির্ধারিত সময়ের কিছু পরে হাসপাতালে উপস্থিত হন।

এর পাশাপাশি সিংগাইর পৌরসভার উদ্যোগে আয়োজিত পূর্বনির্ধারিত মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন মন্ত্রী। পরে তিনি হাসপাতাল চত্বরে মশা নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

পরিদর্শনকালে সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং পৌরসভার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা