× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাষ্ট্রপতির ভাষণ নিয়ে প্রতারণা করা হয়েছে: নাহিদ ইসলাম

ময়মনসিংহ অফিস

প্রকাশ : ১৩ মার্চ ২০২৬ ২১:০৩ পিএম

ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস মাঠে শুক্রবার বিকালে এনসিপি আয়োজিত বিভাগীয় ইফতার মাহফিলে কথা বলেন নাহিদ ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস মাঠে শুক্রবার বিকালে এনসিপি আয়োজিত বিভাগীয় ইফতার মাহফিলে কথা বলেন নাহিদ ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাষ্ট্রপতির ভাষণ দিয়ে সংসদে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি।

ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস মাঠে শুক্রবার বিকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “নির্বাচনে নানা কারচুপির অভিযোগ থাকা সত্ত্বেও তারা কয়েকজন ও ১১ দলের জোটের এমপিরা সংসদে গিয়েছিলেন, কিন্তু সেখানে তাদের বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়নি”।

নাহিদ ইসলাম বলেন, “আমরা স্পিকারকে বলেছিলাম আমাদের কিছু বক্তব্য রয়েছে। কিন্তু আমাদের কথা না শুনে ফ্যাসিবাদের রাষ্ট্রপতিকে দিয়ে মহান সংসদে ভাষণ দেওয়া হয়েছে। এর প্রতিবাদে আমরা ওয়াকআউট করেছি”।

বর্তমান রাষ্ট্রপতিকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচন এবং বর্তমান রাষ্ট্রপতির বিরুদ্ধে দুর্নীতি ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি অভিযোগ করেন, ময়মনসিংহের এনসিপি নেতা সাইফুল্লাহর বাড়িতে হামলা ও আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে। এ ধরনের ঘটনাকে ‘রাজনৈতিক সন্ত্রাস’ উল্লেখ করে তিনি বলেন, “আইনের প্রতি আমাদের আস্থা রয়েছে। যারা এসব ঘটনার সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে”।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, “দেশের বিভিন্ন রাজনৈতিক মতভেদ থাকলেও ইফতার মাহফিলে সবাই একত্র হয়েছেন”। 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ময়মনসিংহের ফুলবাড়িয়া আসনের সংসদ সদস্য কামরুল আহসান মিলনসহ এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। বিভাগীয় বিভিন্ন জেলার নেতাকর্মীরাও ইফতার মাহফিলে অংশ নেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা