বাসস
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬ ১৩:২৯ পিএম
আপডেট : ১৩ মার্চ ২০২৬ ১৩:৩০ পিএম
জাতীয় স্মৃতিসৌধে শুক্রবার পুষ্পস্তবক অর্পণ করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ছবি: বাসস
মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ১৩তম জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সাভারের জাতীয় স্মৃতিসৌধে শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা এই শ্রদ্ধা জানান।
পুষ্পস্তবক অর্পণের পর স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এরপর তারা জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।