প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬ ১৫:১৫ পিএম
নাহিদ ইসলাম । ছবি: বিটিভির সরাসরি ভিডিও থেকে নেওয়া
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংসদের চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার জন্য উপস্থাপন করেন শরীফ ওসমান হাদি, আবরার ফাহাদ ও ফেলানী খাতুনের নাম।
জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বৃহস্পতিবার দুপুরে বক্তব্যের আগে শোক প্রস্তাব পর্বে তিনি এই তিন জনের নাম উল্লেখ করেন।
তিনি মূলত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে আনীত শোক প্রস্তাবে সংশোধনী প্রস্তাব হিসেবে এ নামগুলো অন্তর্ভুক্ত করার আবেদন জানান।
নাহিদ ইসলামের এই প্রস্তাবটি স্পিকার কর্তৃক গৃহীত হয়েছে।
শোক প্রস্তাবের পর বক্তব্য দেন নাহিদ ইসলাম। তিনি ওসমান হাদি হত্যার বিচারও চেয়েছেন সংসদ অধিবেশনে।