× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংসদে শোক প্রস্তাবে হাদি, আবরার ও ফেলানীর নাম উপস্থাপন নাহিদ ইসলামের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ মার্চ ২০২৬ ১৫:১৫ পিএম

নাহিদ ইসলাম । ছবি: বিটিভির সরাসরি ভিডিও থেকে নেওয়া

নাহিদ ইসলাম । ছবি: বিটিভির সরাসরি ভিডিও থেকে নেওয়া

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংসদের চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার জন্য উপস্থাপন করেন শরীফ ওসমান হাদি, আবরার ফাহাদ ও  ফেলানী খাতুনের নাম।

জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বৃহস্পতিবার দুপুরে বক্তব্যের আগে শোক প্রস্তাব পর্বে তিনি এই তিন জনের নাম উল্লেখ করেন। 

তিনি মূলত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে আনীত শোক প্রস্তাবে সংশোধনী প্রস্তাব হিসেবে এ নামগুলো অন্তর্ভুক্ত করার আবেদন জানান।

নাহিদ ইসলামের এই প্রস্তাবটি স্পিকার কর্তৃক গৃহীত হয়েছে। 

শোক প্রস্তাবের পর বক্তব্য দেন নাহিদ ইসলাম। তিনি ওসমান হাদি হত্যার বিচারও চেয়েছেন সংসদ অধিবেশনে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা