× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্পিকারের কাছে ইনসাফ প্রত্যাশা বিরোধী দলীয় নেতার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ মার্চ ২০২৬ ১৪:০৩ পিএম

আপডেট : ১২ মার্চ ২০২৬ ১৪:৩০ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দেন বিরোধী দলের নেতা জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দেন বিরোধী দলের নেতা জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের কাছে শুধু ইনসাফ আশা করেছেন বিরোধী দলের নেতা জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

সংসদের প্রথম অধিবেশনে জামায়াত আমির তার বক্তব্যে এই আশা প্রকাশ করেন।

এ সময় তিনি স্পিকার ও ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানান।

বিরোধী দলের নেতা বলেন, আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো। তিনি আশা প্রকাশ করেন, স্পিকারের কাছে সরকারি ও বিরোধী দল আলাদা হবে না।

স্পিকারের কাছে সুবিচার পাবেন বলে প্রত্যাশা জানান বিরোধী দলের নেতা। অনেক তরুণ নেতা আছেন উল্লেখ করে নিজেকেও তরুণ বলেন বিরোধী দলের নেতা।

স্পিকারকে উদ্দেশ করে জামায়াত আমির বলেন, আপনি একজন লড়াকু মুক্তিযোদ্ধা। আপনি পারবেন।

স্পিকারের কাছ থেকে শুধু ইনসাফ আশা করেন বলেন শফিকুর রহমান। ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে তিনি বক্তব্য শেষ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা