প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ মার্চ ২০২৬ ১২:০৯ পিএম
ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন ১৫৭ নম্বর সংসদীয় আসনের ব্যারিস্টার কায়সার কামাল।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সর্বসম্মতিক্রমে ও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন ১৫৭ নম্বর সংসদীয় আসনের ব্যারিস্টার কায়সার কামাল। তিনি এর আগে নেত্রকোনা-১ আসন থেকে বিএনপি থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।
জাতীয় সংসদে স্পিকার পদে নির্বাচনের জন্য কেবল ব্যারিস্টার কায়সার কামালের পক্ষেই মনোনয়ন পেয়েছেন বলে জানান সভাপতি খন্দকার মোশাররফ হোসেন। তিনি এ দায়িত্ব পালনে সম্মত আছেন বলেও জানান সভাপতি।
এর আগে ডেপুটি স্পিকার পদে প্রস্তাব উত্থাপন করেন নাটোর-২ আসনের সাংসদ এম রুহুল কুদ্দুস দুলু এবং প্রস্তাবটি সমর্থন করেন লক্ষ্মীপূর-৪ আসনের এবিএম আশরাফ উদ্দিন নিজান। তারা উভয় বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য।
শেষে প্রস্তাবটি সংসদে উত্থাপন করা হলে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়।