× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডেপুটি স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ মার্চ ২০২৬ ১২:০৯ পিএম

ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন ১৫৭ নম্বর সংসদীয় আসনের ব্যারিস্টার কায়সার কামাল।

ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন ১৫৭ নম্বর সংসদীয় আসনের ব্যারিস্টার কায়সার কামাল।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সর্বসম্মতিক্রমে ও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন ১৫৭ নম্বর সংসদীয় আসনের ব্যারিস্টার কায়সার কামাল। তিনি এর আগে নেত্রকোনা-১ আসন থেকে বিএনপি থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

জাতীয় সংসদে স্পিকার পদে নির্বাচনের জন্য কেবল ব্যারিস্টার কায়সার কামালের  পক্ষেই মনোনয়ন পেয়েছেন বলে জানান সভাপতি খন্দকার মোশাররফ হোসেন।  তিনি এ দায়িত্ব পালনে সম্মত আছেন বলেও জানান সভাপতি। 

এর আগে ডেপুটি স্পিকার পদে  প্রস্তাব উত্থাপন করেন নাটোর-২ আসনের সাংসদ  এম রুহুল কুদ্দুস দুলু এবং প্রস্তাবটি সমর্থন করেন লক্ষ্মীপূর-৪ আসনের এবিএম আশরাফ উদ্দিন নিজান। তারা উভয় বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য।

শেষে প্রস্তাবটি সংসদে উত্থাপন করা হলে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা