× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাইড শেয়ারের মোটরসাইকেল দিনে পাবে সর্বোচ্চ ৫ লিটার তেল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ মার্চ ২০২৬ ১৮:০৫ পিএম

জ্বালানি সংকটের শঙ্কায় ঢাকায় পেট্রোল পাম্পে মোটর সাইকেলের দীর্ঘ লাইন । ছবি: ফোকাস বাংলা

জ্বালানি সংকটের শঙ্কায় ঢাকায় পেট্রোল পাম্পে মোটর সাইকেলের দীর্ঘ লাইন । ছবি: ফোকাস বাংলা

দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে শুধুমাত্র ঢাকা মহনগরের রাইড শেয়ার মোটরসাইকেলের জন্য দৈনিক সর্বোচ্চ পাঁচ লিটার অকটেন বা পেট্রোল সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল নেওয়ার সময় রাইড শেয়ার চালকদেরকে অবশ্যই তেলের ধরন, পরিমাণ ও মূল্য উল্লেখ করে ক্রয় রশিদ দিতে হবে। প্রতিবার তেল নেওয়ার সময় আগের ক্রয় রশিদের কপিও জমা দিতে হবে। এ ছাড়া মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর ও চালকের তথ্য রাইড শেয়ার অ্যাপের সঙ্গে মিলিয়ে তেল সরবরাহ করতে ফিলিং স্টেশনগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

সেইসাথে, দেশে সরকার নির্ধারিত মূল্যে জ্বালানি তেল কেনা-বেচার বাধ্যবাধকতা রয়েছে উল্লেখ করে এতে আরও বলা হয় যে সংকটের অজুহাতে অতিরিক্ত মূল্য আদায় আইনগত অপরাধ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা