× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিমানবন্দরে বিপুল ইয়াবাসহ আন্তর্জাতিক মাদককারবারী আটক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ মার্চ ২০২৬ ১৬:৪৫ পিএম

ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট নম্বর BS-381–এর এক যাত্রী বোর্ডিং ব্রিজের ৫ নম্বর স্ক্যানিং মেশিন অতিক্রম করার সময় তাকে আটক করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট নম্বর BS-381–এর এক যাত্রী বোর্ডিং ব্রিজের ৫ নম্বর স্ক্যানিং মেশিন অতিক্রম করার সময় তাকে আটক করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিপুল পরিমাণ ইয়াবাসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক আন্তর্জাতিক মাদককারবারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আটক ব্যক্তির কাছ থেকে ৪ হাজার ৩৬৪ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের একটি বিশেষ অভিযানে সোমবার সৌদিগামী ওই যাত্রীকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক শামীম আহম্মেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের একটি রেইডিং টিম বিমানবন্দর থানাধীন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরে দ্বিতীয় তলার সি–২ বোর্ডিং ব্রিজের স্ক্যানিং মেশিনের সামনে অবস্থান নেয়। এ সময় ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট নম্বর BS-381–এর এক যাত্রী বোর্ডিং ব্রিজের ৫ নম্বর স্ক্যানিং মেশিন অতিক্রম করার সময় তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম সাইদুল ইসলাম (৩১)। তিনি ঢাকার দোহার উপজেলার মধুরচর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আব্দুল রশিদ মোল্লা এবং মাতার নাম সোনাই বিবি।

পরে তার দেহ ও কাঁধে থাকা ব্যাগ তল্লাশি করে কার্বন ও স্কচটেপ দিয়ে মোড়ানো পলিথিন প্যাকেটে অত্যন্ত সুকৌশলে লুকিয়ে রাখা মোট ৪ হাজার ৩৬৪ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইদুল ইসলাম জানান, সালাউদ্দিন (২৭) নামে এক ব্যক্তি তার কাছে এই প্যাকেটটি হস্তান্তর করেন। সালাউদ্দিনের পিতার নাম ইব্রাহীম শেখ এবং তার বাড়ি ঢাকার দোহার উপজেলার মকসুদপুর এলাকায়।

তিনি আরও জানান, উদ্ধার করা ইয়াবাগুলো সৌদি আরবে অবস্থানরত তার বড় ভাই নুরুল আমীনের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল।

জিজ্ঞাসাবাদে সাইদুল ইসলাম স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে ইয়াবা সৌদি আরবে নিয়ে যান এবং এর বিনিময়ে সৌদি আরব থেকে স্বর্ণ চোরাচালান করে বাংলাদেশে নিয়ে আসেন।

এ ঘটনায় গ্রেপ্তার সাইদুল ইসলাম ও পলাতক আসামি সালাউদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শিবনাথ কুমার সাহা বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলাটি দায়ের করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা