× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফ্যামিলি কার্ড বিতরণ

টিঅ্যান্ডটি মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ মার্চ ২০২৬ ১১:১৪ এএম

আপডেট : ১০ মার্চ ২০২৬ ১১:৪৮ এএম

ফ্যামিলি কার্ড বিতরণে মঙ্গলবার বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফ্যামিলি কার্ড বিতরণে মঙ্গলবার বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফ্যামিলি কার্ড বিতরণের জন্য রাজধানী ঢাকার বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি) উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

একটি সাদা রংঙের প্রাইভেটকারে চড়ে মঙ্গলবার সকাল ১০টা ৩২ মিনিটে তিনি অনুষ্ঠানস্থলে উপস্থিত হন। অনুষ্ঠান মঞ্চে আসেন ১০টা ৩৯ মিনিটে। ১০টা ৪৩ মিনিটে কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

এতে সভাপতিত্ব করছেন সমাজকল্যাণ মন্ত্রি ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন। মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত আছেন।

তিনি আজ ফ্যামিলি কার্ডের পাইলটিং কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। 

এদিকে সকাল থেকেই ফ্যামিলি কার্ডে টাকা পাওয়ার মোবাইল ম্যাসেজ পেয়ে মাঠে কার্ডধারীরা উপস্থিত হন।

কড়াইল বস্তির আমেনা আক্তার বলেন, তিনি মোবাইলে ম্যাসেজ পেয়ে অনুষ্ঠানে এসেছেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পাইলট কর্মসূচির প্রথম ধাপে দেশের বিভিন্ন এলাকার ৩৭ হাজার ৫৬৪টি পরিবারের নারী প্রধান এই কার্ড পাবেন। প্রতিটি কার্ডের বিপরীতে ভাতা দেওয়া হবে মাসিক ২ হাজার ৫০০ টাকা হারে; পরে সমমূল্যের খাদ্যপণ্য সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে বলে জানানো হয়েছে।

পর্যায়ক্রমে সারা দেশের ১৩ জেলার ১৩ সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পাইলটিং পর্যায়ে বাস্তবায়নের জন্য চলতি অর্থবছরের জন্য ৩৮ দশমিক ০৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এসব টাকার মধ্যে ২৫ দশমিক ১৫ কোটি টাকা নগদ সহায়তা দেওয়া হবে এবং ১২ দশমিক ৯২ কোটি টাকা কার্ড বাস্তবায়নের জন্য বরাদ্দ দেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা