× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে ডিসিদের মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ মার্চ ২০২৬ ২৩:১৭ পিএম

আপডেট : ০৯ মার্চ ২০২৬ ২৩:৪৯ পিএম

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লোগো। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লোগো। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত ও বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসকদের (ডিসি) মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মূলত জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধ এবং পাচার বন্ধে এই কঠোর অবস্থান নিয়েছে সরকার।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সোমবার দেশের সব জেলা প্রশাসকের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে। 

চিঠিতে বলা হয়েছে, জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং কৃত্রিম সংকট প্রতিরোধের লক্ষ্যে নিয়মিত নজরদারি বাড়ানো জরুরি। এ লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনার জন্য জেলা প্রশাসনকে সক্রিয় ভূমিকা নিতে বলা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিভাগটি জানিয়েছে, কিছু এলাকায় জ্বালানি তেলের অবৈধ মজুত, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি, খোলা বাজারে বিক্রি বন্ধ রাখা এবং সীমান্ত দিয়ে পাচারের মতো অভিযোগ পাওয়া যাচ্ছে। এ সব অনিয়ম বন্ধ করতে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা জরুরি।

সরকারি সূত্রে জানা গেছে, বাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে প্রশাসনের তদারকি জোরদার করা হচ্ছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে আইনভঙ্গকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

চিঠিতে আরও বলা হয়েছে, জ্বালানি তেলের সরবরাহে যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে এবং সাধারণ মানুষ যেন নির্ধারিত দামে জ্বালানি কিনতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করতে জেলা প্রশাসনকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের চিঠিতে নির্দেশক্রমে বলা হয়েছে, উল্লিখিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে দ্রুত বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকদের অনুরোধ করা হলো। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসনের এই নজরদারি জোরদার হলে জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা বজায় রাখা সহজ হবে এবং কৃত্রিম সংকট সৃষ্টির প্রবণতাও কমে আসবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা