× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে জাইকা প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ মার্চ ২০২৬ ১৯:৩৯ পিএম

সচিবালয়ে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহর সঙ্গে উপদেষ্টার অফিস কক্ষে রবিবার জাইকার ৫ সদস্যের প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সচিবালয়ে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহর সঙ্গে উপদেষ্টার অফিস কক্ষে রবিবার জাইকার ৫ সদস্যের প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহর সঙ্গে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রতিনিধিদল সাক্ষাৎ করেছেন।

সচিবালয়ে উপদেষ্টার অফিস কক্ষে রবিবার জাইকার ৫ সদস্যের প্রতিনিধিদল এ সাক্ষাৎ করেন।

সাক্ষাতের শুরুতেই বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করার জন্য উপদেষ্টা প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান।

সরকারের ১৮০ দিনের পরিকল্পনার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, “অতীতের মতো আগামী দিনগুলোতে জাপান বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন অংশীদার হিসেবে পাশে থাকবে বলে তিনি বিশ্বাস করেন”। 

জাইকা প্রতিনিধি দলের প্রধান তোমোহিদে ইচিগুচি বলেন, ‍‍‌“অবকাঠামো উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান তৈরির লক্ষ্যে জাপান বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নেও কাজ করতে আগ্রহী। এ জন্য তিনি বাংলাদেশ সরকাররের সহযোগিতা কামনা করেন”। 

প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের ক্যারিয়ার প্লানিং নিয়ে একটি প্রকল্প চলমান রয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন কর্মকর্তাদের দেশে ও বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারলে তাদের কর্মদক্ষতা বহুগুণ বৃদ্ধি পাবে।

প্রতিনিধিদল উপদেষ্টাকে বাংলাদেশে চলমান জাইকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। 

জাপানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে উপদেষ্টা বলেন, “আমরা অর্থনৈতিকভাবে টেকসই দেশ হিসেবে প্রতিষ্ঠা হওয়ার সকল যাত্রায় জাপান সহযোগিতা করবে বলে আশা করি”। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা