× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্যোগকালে বিভ্রান্তিকর তথ্য মানুষের জীবন ঝুঁকিতে ফেলছে: আইএফআরসি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ মার্চ ২০২৬ ১৫:৪৩ পিএম

বাংলাদেশসহ বিশ্বজুড়ে বাড়তে থাকা দুর্যোগ পরিস্থিতিতে ভুল তথ্য মানবিক সহায়তার ওপর আস্থা নষ্ট করছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশসহ বিশ্বজুড়ে বাড়তে থাকা দুর্যোগ পরিস্থিতিতে ভুল তথ্য মানবিক সহায়তার ওপর আস্থা নষ্ট করছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দুর্যোগকালর ছড়িয়ে পড়া ভুল, বিভ্রান্তিকর তথ্য মানবিক সহায়তা কার্যক্রমকে বাঁধাগ্রস্ত করছে এবং মানুষের জীবনকে আরও বেশি ঝুঁকিতে ফেলছে বলে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস এন্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি)।

আইএফআরসির ‘ওয়ার্ল্ড ডিজাস্টার রিপোর্ট ২০২৬’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশসহ বিশ্বজুড়ে বাড়তে থাকা দুর্যোগ পরিস্থিতিতে ভুল তথ্য মানবিক সহায়তার ওপর আস্থা নষ্ট করছে। 

প্রতিবেদন অনুযায়ী, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে বিভিন্ন দুর্যোগে বাংলাদেশসহ সারা বিশ্বে প্রায় ৭০ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় ১০ কোটির বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং প্রাণ হারিয়েছেন প্রায় ২ লাখ ৭০ হাজার মানুষ। একই সঙ্গে মানবিক সহায়তার প্রয়োজনীয় মানুষের সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে।

দুর্যোগকালে তথ্যের বিভ্রাট সম্পর্কে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য ও অমানবিক মন্তব্য মানুষের মধ্যে অবিশ্বাস তৈরি করছে। এতে মানবিক কর্মী ও স্বেচ্ছাসেবকদের নিরাপত্তা ঝুঁকিতে পড়ছে এবং ক্ষতিগ্রস্ত মানুষ অনেক সময় প্রয়োজনীয় সহায়তা থেকে দূরে সরে যাচ্ছে।

আইএফআরসির মহাসচিব জাগান চাম্পাগান এ বিষয়ে বলেন, “প্রতিটি দুর্যোগ ও সংকটে আমরা খেয়াল করছি; খাদ্য, পানি ও আশ্রয়ের মতো সঠিক তথ্যপ্রাপ্তিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু যখন ভুল, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যমূলকভাবে তথ্যের বিকৃতি করা হয়, তখন ক্ষতিকর মানুষের মধ্যে ভয় বাড়ায়, মানবিক সহায়তায় পথ বাঁধাগ্রস্ত করে এবং অনেক ক্ষেত্রে মানুষের জীবনও ঝুঁকির মুখে ফেলে”।

বিভিন্ন দেশের অভিজ্ঞতা

প্রতিবেদনে বিশ্বের বিভিন্ন সংকট পরিস্থিতির উদাহরণ হিসেবে কয়েকটি দেশের পরিস্থিতি তুলে ধরা হয়েছে—

স্পেন: বন্যার সময় সামাজিক মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানো হয় যে রেড ক্রস ত্রাণ, অভিবাসীদের দিকে সরিয়ে দিচ্ছে। এতে স্বেচ্ছাসেবকদের ওপর বিদ্বেষমূলক আক্রমণ বাড়ে।

বাংলাদেশ: রাজনৈতিক অস্থিরতার সময় একাধিক জেলায় প্রাথমিক চিকিৎসা ও সহায়তা দেওয়ার পরও স্বেচ্ছাসেবকদের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে নিষ্ক্রিয়তা ও রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ ওঠে, যা হয়রানি ও সুনামহানির কারণ হয়।

দক্ষিণ সুদান: গুজব ছড়ায় যে মানবিক সংস্থাগুলো বিষাক্ত খাবার বিতরণ করছে। এতে মানুষ জরুরি ত্রাণ নিতে ভয় পায় এবং রেড ক্রস কর্মীরা হুমকির মুখে পড়েন।

লেবানন: বিভিন্ন সংকটের মধ্যে ভুয়া দাবি ছড়ায় যে স্বেচ্ছাসেবকেরা কোভিড-১৯ ভাইরাস ছড়াচ্ছেন বা ত্রাণ বিতরণে পক্ষপাত করছেন, এমনকি কলেরা টিকাও নিরাপদ নয় বলে প্রচার করা হয়। এতে মানুষের আস্থা কমে যায়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বের প্রায় ৯৪ শতাংশ দুর্যোগই স্থানীয় সরকার ও স্থানীয় জনগোষ্ঠীর উদ্যোগে মোকাবিলা করা হয়, যেখানে আন্তর্জাতিক সহায়তা খুব সীমিত থাকে। এ ক্ষেত্রে স্বেচ্ছাসেবক, স্থানীয় নেতৃত্ব, কমিউনিটি ও গণমাধ্যম মানুষের সবচেয়ে বিশ্বস্ত তথ্যদাতা। তবে বর্তমানে তারা ক্রমবর্ধমানভাবে বিভক্ত ও উত্তেজনাপূর্ণ তথ্য পরিবেশের মুখোমুখি হচ্ছেন।

আইএফআরসির মহাসচিব বলেন, “মানুষের আস্থা না থাকলে তারা দুর্যোগের আগে প্রস্তুতি নেবে না, প্রয়োজনের সময় সাহায্য চাইবে না বা জীবনরক্ষাকারী নির্দেশনা মেনে চলবে না। কিন্তু আস্থা থাকলে মানুষ একসঙ্গে কাজ করে সংকট মোকাবিলা করতে পারে এবং দ্রুত ঘুরে দাঁড়াতে পারে। তাই আস্থা বজায় রাখা মানবিক কার্যক্রমের জন্য অপরিহার্য”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা