× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির সংসদ সদস্যদের দ্বিতীয় দিনের প্রশিক্ষণ কর্মশালা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ মার্চ ২০২৬ ১৪:৫৬ পিএম

আপডেট : ০৭ মার্চ ২০২৬ ১৫:০২ পিএম

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান  শুক্রবার সকাল সাড়ে ১০টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দলীয় সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন। ছবি: বাসস

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার সকাল সাড়ে ১০টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দলীয় সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন। ছবি: বাসস

বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের অংশগ্রহণে দ্বিতীয় দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ঢাকা জেলাসহ তিন বিভাগের সাংসদদের নিয়ে শনিবার সকালে এ কর্মশালার কার্যক্রম শুরু হয়।

ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সকাল ১০টায় কর্মশালার উদ্বোধন করেন দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কর্মশালার সকালের পর্বে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর এবং ঢাকা বিভাগের সংসদ সদস্যরা অংশ নিচ্ছেন।

এদিন বিকালে সমাপনী পর্বে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সাংসদরা অংশ নেবেন।

সকালের অধিবেশনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, সিনিয়র নেতা ওসমান ফারুকসহ অন্য নেতারাও এতে অংশ নেন।

এর আগে শুক্রবার দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রথম দিনের কর্মশালায় সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা অংশ নেন। পাশাপাশি বিকালের পর্বে রাজশাহী, রংপুর, ঢাকা ও ফরিদপুর বিভাগের কয়েকজন সংসদ সদস্যও উপস্থিত ছিলেন।

কর্মশালায় অংশ নেওয়া এক সংসদ সদস্য জানান, দলীয় সাংসদদের সংসদের বিধি-বিধান, কার্যপ্রণালী এবং সংসদীয় কর্মকাণ্ড সম্পর্কে ধারণা দেওয়ার উদ্দেশ্যেই মূলত এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

আগামী ১২ মার্চ সকাল ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে। গত ২৩ ফেব্রুয়ারি এই অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচিত ২০৯ জন সংসদ সদস্যের মধ্যে ১৪৬ জনই নতুন সাংসদ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা