× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ মার্চ ২০২৬ ২০:০৫ পিএম

রাজারবাগ পুলিশ লাইন্সের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত বাংলাদেশ পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজারবাগ পুলিশ লাইন্সের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত বাংলাদেশ পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশ পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুক্রবার বাদ জুমা রাজারবাগ পুলিশ লাইন্সের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের রেক্টর (অতিরিক্ত আইজি) কাজী মো. ফজলুল করিম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, সদস্য এবং বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।

আইজিপি প্রধান অতিথির বক্তব্যে বলেন, পুলিশ সদস্যদের জীবনে ধর্মীয় অনুশাসন লালনের মাধ্যমে নৈতিকতা ও সদাচরণ গড়ে তুলতে হবে। ইসলাম শান্তির ধর্ম। পুলিশ সমাজে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করে।

আইনি সুরক্ষা, ন্যায়বিচার এবং সদাচরণের মাধ্যমে জনগণকে সেবা প্রদানের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান আইজিপি।

তিনি এ ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

পুরস্কার বিতরণের সময় আইজিপি বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও অন্যান্য পুরস্কার তুলে দেন।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে আজান, কেরাত, হামদ-নাত এবং ‘নাগরিক হয়রানি বন্ধে ইসলাম’ শীর্ষক রচনা প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতার ফলাফলে চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, হবিগঞ্জ, রংপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলের পুলিশ সদস্যরা বিজয়ী হন। বিজয়ীরা ঢাকার কেন্দ্রীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের দক্ষতা ও প্রস্তুতি প্রদর্শন করেন।

প্রতিযোগিতার মাধ্যমে পুলিশ সদস্যদের মধ্যে ধর্মীয় অনুশাসন ও নৈতিকতা গড়ে তোলা এবং সমাজে শান্তিশৃঙ্খলা বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়েছে। এ ধরনের অনুষ্ঠান পুলিশ সদস্যদের পেশাগত ও নৈতিক মান উন্নয়নে সহায়ক হিসেবে বিবেচিত হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা