শিশু যৌন নিপীড়নের অভিযোগ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬ ১৬:১০ পিএম
আপডেট : ০৬ মার্চ ২০২৬ ১৬:১৬ পিএম
আন্তর্জাতিক শিশু যৌন নিপীড়ন চক্র পরিচালনার অভিযোগে জোবাইদুল আমিনকে গ্রেপ্তার করে মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্রে নিয়ে যায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। ছবি: এফবিআই পরিচালক কাশ প্যাটেলের এক্স পোস্ট থেকে
আন্তর্জাতিক শিশু যৌন নিপীড়ন চক্র পরিচালনার অভিযোগে জোবাইদুল আমিন (২৮) নামে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। গ্রেপ্তারের পর তাকে মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে।
এ তথ্য জানিয়েছেন এফবিআই পরিচালক কাশ প্যাটেল। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শুক্রবার তিনি জানান, এফবিআই ও তাদের আন্তর্জাতিক অংশীদারদের যৌথ অভিযানে জোবাইদুলকে গ্রেপ্তার করা হয়।

পোস্টে আরও বলা হয়, জোবাইদুল আমিন ২০২২ সাল থেকে পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর তাকে মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে নেওয়া হয়েছে, যেখানে তার বিরুদ্ধে আনা অভিযোগের মুখোমুখি হতে হবে।
এফবিআই পরিচালক জানান, মামলার বিষয়ে বিস্তারিত তথ্য পরে প্রকাশ করা হবে।