প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬ ২১:০৬ পিএম
বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী ও গণস্বাস্থ্য কেন্দ্র। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
জাতীয় পর্যায়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ এর জন্য মনোনীত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর)। একইসঙ্গে সমাজ ও জনসেবা ক্যাটাগরিতে তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ‘গণস্বাস্থ্য কেন্দ্র’কেও এই মর্যাদাপূর্ণ পদকের জন্য মনোনীত করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বৃহস্পতিবার জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে সমাজসেবা/জনসেবা ক্ষেত্রে মনোনীত হয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর)। একই সঙ্গে প্রতিষ্ঠান হিসেবে গণস্বাস্থ্য কেন্দ্রকেও একই ক্ষেত্রে মনোনীত করা হয়েছে।
জাতীয় পর্যায়ে সমাজস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৭ সালে প্রথমবারের মতো স্বাধীনতা পুরস্কার লাভ করে গণস্বাস্থ্য কেন্দ্র। সর্বশেষ ২০২৬ সালে সমাজ ও জনসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দ্বিতীয়বারের মতো এই পুরস্কারে ভূষিত হয় প্রতিষ্ঠানটি।