× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা চায় বাংলাদেশ

বাসস

প্রকাশ : ০৪ মার্চ ২০২৬ ২২:৫৪ পিএম

বাংলাদেশ সচিবালয়ে বুধবার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক করেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: বাসস/ মন্ত্রণালয়

বাংলাদেশ সচিবালয়ে বুধবার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক করেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: বাসস/ মন্ত্রণালয়

বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে দেশের জ্বালানি চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্রের কাছে সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। 

সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠক শেষে বুধবার জ্বালানি মন্ত্রী নিজেই এ তথ্য জানান।

তিনি বলেন, “মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির প্রস্তুতি নিচ্ছে সরকার।

“চলমান মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন। ‘শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বই জ্বালানি সরবরাহ নিয়ে দুশ্চিন্তায় রয়েছে। সরকার নিরবচ্ছিন্ন ও স্বাভাবিক জ্বালানি সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করছে”।

এ সময় যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চাওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট সহকারী পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস দিয়েছেন।

ইকবাল হাসান মাহমুদ বলেন, “জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া গেলে বিদ্যমান মজুত থেকে ঈদ ছুটি বা মার্চ মাস পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব”। তিনি উল্লেখ করেন, তবে দেশে হঠাৎ করে ডিজেল বিক্রি বেড়ে গেছে।

তিনি আরও জানান, জ্বালানি পাচার রোধে সীমান্তে নজরদারি জোরদার করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কে নির্দেশ দেওয়া হয়েছে।

জনসাধারণকে সাশ্রয়ীভাবে জ্বালানি ব্যবহারের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, “শপিংমল ও বিভিন্ন অনুষ্ঠানে অপ্রয়োজনীয় আলোকসজ্জা বন্ধ করতে হবে”। 

এ ছাড়া ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহারের আহ্বান জানান তিনি।

বর্তমান পরিস্থিতিতেও লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হচ্ছে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা